ভোরের পথ পথিক পাখি, পুবের আকাশ রাঙা
খালের পারে কাশের বন, জাগে ভুবন-ডাঙা।
দিঘির ঘাটে কার ঝিয়ারী? তরঙ্গ-কৌতুক;
মায়াবতীকে জড়ায়, কুয়াশা নাকি চীনাংশুক।
লাঙ্গল কাঁধে সূর্যচাষী নেমে পড়ল মাঠে.....
স্মরণচারী পথিক কবি অন্যমনে হাঁটে.....
পথের শেষে মাধবী-বেড়া, সুগন্ধী আমন্ত্রণ;
সেই সুগন্ধে মূর্চ্ছাহত পথিক-কবির মন।
ওইখানে তো আজও থাকেন সেই পল্লীকবি;
বাঁশিতে তার বারোঁয়া কিংবা সিন্ধু-ভৈরবি- -
লুপ্ত সুরের সুপ্ত স্মৃতি ফিরিয়ে দিলে আজ
আগাছা-কাব্য কাননে ফুটল মহিমা-গন্ধরাজ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem