বৃষ্টিতে ভিজলে কী তোমার সর্দি হয়?
আকাশে মেঘ ঝুঁকে আছে, বৃষ্টি হয়ে নামার ষড়যন্ত্র করছে;
ওই বিদ্যুতের ধারালো নীল শিখা নেমে এল তাল গাছের মাথায়,
ভয় পেয়ো না ।
এ তোমাকেই আমার তীব্র যন্ত্রনাঞ্জলি...
এবার বৃষ্টি হয়ে নামব তোমার চুলে
তোমার গায়ে;
এ সময় ছাতা মাথায় দিও না ।
অকাল-সন্ধ্যার অন্ধকার পটভূমি;
চুপটি করে দাঁড়াও ।
সার্থকতা পাক আমার বৃষ্টি-বিদ্যুতের মুগ্ধ-নিবেদিত আবেশ-জাল ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem