ঢিবির নীচে স্যাঁতস্যাঁতে
ছায়া-জঙ্গল সুড়ঙ্গ
পথবেগ
পথিক-আবেগ
কী আছে? কী আছে?
পাঁক উতপ্ত কাদা …
সারা গায়ে নুন । দাঁতে মাংসের কুচি
কুকুরের মতো গন্ধসুখী নাক
কোথাও পৌঁছোনো যায়? গোলকধাঁধা
শ্লেষ্মা-ঝিল্লী; পিচ্ছিল; গরম অন্ধকার
মুখে ফেনা; মাথা নীচু ভার বইতে বইতে
সুড়ঙ্গের তল খোঁজে গাধা...
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem