দোলের মেলায় যাইব না আর Poem by SRIRANJI ARATISANKAR

দোলের মেলায় যাইব না আর

Rating: 5.0

দোলের মেলায় যাইব না আর
দেখিব না রঙ-মাখা যুবতীদের
সকলের সামনে
উহাদের দিকে তাকাইতে লজ্জা করে '

উহারা রঙে রঙে ভিজিয়া আলো ছড়ায়
তাকাইলে অন্ধ হয় লোক ।

আড়ালে যাই লুকাইয়া লুকাইয়া উহাদের দেখি;
যত দেখি তত কষ্ট হয়,
ধুক-পুক করে বুক;

দীর্ঘশ্বাস ফেলিয়া ঘরে বসিয়া থাকি;
কী-ই বা আছে করিবার!
জানালা খুলিয়া তাকাইয়া থাকি...

দূরে দেখিতে পাই
সোনামুড়ো পাহাড়ের চুড়োয় রঙিন আলো পড়িয়াছে..
.
হায় ওই পাহাড়ে কী চড়িব না কভু
দোলের রঙ-বর্ষা অইখানে হয় ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success