নৌকাডুবি Poem by SRIRANJI ARATISANKAR

নৌকাডুবি

Rating: 4.5

কবিতার পর কবিতা...
খাতার পর খাতা শেষ;

একদিন হঠাৎ কী যেন কী মনে হওয়ায়
সেই খাতার পাতা ছিঁড়ে, নৌকা বানাই
জলে ভাসাতে গিয়ে দেখি, ভাসছে না...
ভাব অগভীর;
গোত্তা খেয়ে দাঁড়িয়ে থাকল এক জায়গায়;

ছন্দে ভুল;
অলৌকিক হাওয়া...
কী এক অজ্ঞাত আবেগে ফুলে উঠল বাদাম
একগুয়েঁ নৌকার হেল-দোল নেই, স্থির
বদর বদর
আমি কী না পারি!
কলম তো হতেই পারে দাঁড়;
কে আর অতশত মানে? কমা, ধৃতিচিহ্ন, দাড়ি...
সুতরাং এ শর্মাই দাঁড়ি...
বৃষ্টি-বাদলা নেই
জলোচ্ছ্বাস নেই
নেই পাক-দুর্বিপাক কালী-ঝ্ঞ্ঝা-ঝড়...
তা হলে অন্তত নৌকাডুবির (রবীন্দ্রনাথের নয়)
থাকছে না সম্ভাবনা বা ভয়;

ভাবতে ভাবতে ধূর্ত আলোর পিঙ্গলছায়া-সঙ্গম
তাকাতে লজ্জা করে এমন ধারা
আরক্তিম নদীতীর;
এ দিকে কখন যেন নৌকায় চড়ে বসেছে জল!
সজলশ্যামতরল বান্ধবী;
ভেবে বসল হতজ্ঞান কবি ।

নৌকা ডুবতে শুরু করল;
আচ্ছা এটাও কী খুব একটা কম?
তটরেখার দেখা না পাক
ছুঁয়ে কিন্তু ফেলতেই পারে...
অতল...

Monday, July 11, 2016
Topic(s) of this poem: eternity,poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success