থরহরি Poem by SRIRANJI ARATISANKAR

থরহরি

Rating: 5.0

এক একটা শব্দে ইতিহাস কুণ্ডলী পাকিয়ে থাকে ।
‘থরহরি' তেমনি একটা শব্দ ।
স্ক্যেণ্ডেনেভিয়ার লোক-গাঁথায় ‘থর' ঝঞ্ঝা-বিদ্যুতের দেবতা
আর ‘হরি' হিন্দুদের দেবতা; নারায়ণের আর এক নাম ।
আর এক হরির সন্ধান পাওয়া যায় ইনি তাড়কাক্ষের ছেলে
ব্রহ্মার বরে নাকি "মৃত-সঞ্জীবনী সরোবর" কাটিয়েছিলেন ।
ওই সরোবরের জলে
মৃত দৈত্যদের ছুঁড়ে ফেলে দিলেই তারা ফের বেঁচে ওঠে ।
এটা নিশ্চিত
থর ও ওই তাড়কাক্ষের ছেলে হরির মধ্যে একটা আঁতাঁত ছিল ।
তাই দু'জনের নাম এক সঙ্গে উচ্চারিত হয় ।
গবেষণায় সম্পর্কের সূত্রটা খুঁজে বের করা জরুরী;
কেন না থর সন্ত্রাস-বাদী;
ইদানীং অনেক উপকারী দৈত্য-সত্তাকে মেরে ফেলার ষড়যন্ত্র চলছে
ওই "মৃত-সঞ্জীবনী সরোবর"টা
খুঁজে বের করাও দৈত্যদের খুব জরুরী...
তাহলে মানব-পটকা সহজ লভ্য হবে
আর ধামাকাও জমবে জোরদার ।

Monday, July 11, 2016
Topic(s) of this poem: mystical
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success