এটা জানা খুব জরুরী Poem by SRIRANJI ARATISANKAR

এটা জানা খুব জরুরী

Rating: 5.0

একটা কেলেঙ্কারি করে ফেলেছিলাম ।
যখন কিছু করার থাকে না তখন ওটা করাই সহজ
তো আমার কাণ্ডে দণ্ড-মুণ্ডের কর্তারা রে রে করে উঠল;
মেহেরবানি করে থানা-পুলিশ করল না ঠিকই
সালিসীতে হাজার দশেক টাকা জরিমানা ধার্য হল
তার আগে নাকে খত;
বেশ কয়েক জন মনের সুখে হাতের সুখ করে নিল ।
হাত-পা ভেঙে দ, নাক-মুখ দিয়ে গলগল করে রক্তপাত হল ।

কাজী সাহেব বললেন, "খুশ-নসিব তুই ।
যা এবার অল্পের ওপর দিয়ে গেল
ফের ফস্টি-নস্টি করলে কাল গু হাগাব ।"

শরীরে সাড় নেই ।
মনটা কিন্তু আরো অসাড় ।
না না ধরা পড়ার লজ্জায় নয় ।
দু'কান-কাটার এ সবে বিকার শুনলে লোকে হাসাহাসি করবে ।

বিকার ওই "কাল গু হাগানো" বাক্যটি;
শব্দগুলো আমার ঘিলুতে সাঁতার কাটছে ।
পাড়ে উঠতে পারছে না ।
খাওয়ার পর হাগা শরীর ধর্ম ।
কিন্তু কাল?
সেও হাগে!
কালের শরীর আছে?
শরীর-ধর্ম আছে?
তাহলে তো পরিবার-পোলা সব আছে?
‘কাল' কী খায়?
আর কেমন হাগে এটা জানা খুব জরুরী ।
কোথায় যাব?
কী করলে জানতে পারব এই দুশ্চিন্তায়
আমার লজ্জা-ঘেন্না-ঘুম-খিদে-তেষ্টার বারোটা বেজেছে...

কাজী সাহবের মতো মানুষ তো আর বাজে কথা বলতে পারেন না?

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success