লম্বা লস্কর শরাবী
সংঘাতে ত্রিপর্ণ-পুটে লুকোচুরি
কাম-ঠাণ্ডা মাধুরী-মালা
আগ্নেয়গিরি প্রজ্বলন্ত উদ্গীরণ দাবি-পত্র
অদৃশ্য গাছ!
বাকলে ঘু্মন্ত কলাবতী
বাপ ছলাকলা কারুকলা
মনোহরণ সাঁই কী খাবে?
খাবি?
রক্তপাত কড়া ধাত
আকাশ তবলায় তাক তেরেকেটে তাক
গন্ধগোকুল নাক ব্ল্যাকহোলে ফাঁক
কী ভয়ঙ্কর কেন্দ্রাতিগ টান, -
যাবি? না থাক
ওই বাঁই বাঁই চুটে চলেছে তালা
পিছনে পিছনে চাবি
রসডান্ড ফেটে খান খান
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem