ঝাঁপিয়ে পড়ব কিনা ভাবি Poem by SRIRANJI ARATISANKAR

ঝাঁপিয়ে পড়ব কিনা ভাবি

Rating: 5.0

বাতাসে ফিসফাস, নীলাকাশে মেঘ-স্ংশয়
ঝিকিমিকি কিরণ কৌতুক, কী হয়, না হয়
দমবন্ধ গাছ-গাছালি চুপ, ফুলেরাও জানে না কী ফল ।।

কী এক রহস্য, থেকে থেকে জলে ওঠে ঢেউ
তলিয়ে যাওয়ার ডাক দেয় যেন আমাকেও
ঝাঁপিয়ে পড়ব কিনা ভাবি, মুগ্ধ এ মন চঞ্চল ।।

Thursday, July 14, 2016
Topic(s) of this poem: feelings
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success