ঢেলে দেব আমার কালো বিষ রেণু বিষ Poem by SRIRANJI ARATISANKAR

ঢেলে দেব আমার কালো বিষ রেণু বিষ

Rating: 4.8

‘ঢালা' সাঙ্ঘাতিক শব্দ ।
শব্দটি মনে এলেই পাত্রের কথা মনে আসে ।
কিছু ঢালতে হলে তো পাত্র থাকা চাই ।
যা ঢালা হয় তা অবশ্যই আর একটা পাত্র থেকে
ঢেলে দেওয়া পদার্থ তরল হতে পারে, শক্তও হতে পারে ।
আমার বেশি বেশি তারল্যের কথাও মনে হয় ।
আরো ভালো করে বললে বিষ ঢালার কথাই মনে হয় ।
যা থেকে ঢালা হয় আমি সেই পাত্র
আমার যে বিষের থলি ভর্তি; টন টন করছে
বিষের নীল মাদকতায় আমি দুলছি
তপ্ত বিষাক্ত নিঃশ্বাসে বাতাস ভারি
তোমার কী দয়া-মায়া একটুও নেই
নরম হাঁটু-উঁচু ঘাসবনের পথ ধরে
বিখ্যাত রহস্যময় পায়ের পাতা ফেলে ফেলে
এগিয়ে আসতে পারো না?
একটি বার মাত্র ছোবল দেব
ঢেলে দেব আমার কালো বিষ রেণু বিষ

Thursday, July 14, 2016
Topic(s) of this poem: giving
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success