আমার চোখ খারাপ হয়েছে Poem by SRIRANJI ARATISANKAR

আমার চোখ খারাপ হয়েছে

Rating: 5.0

আমার চোখ খারাপ হয়েছে ।
সাধারণত চোখ খারাপ হলে লোকে কম দেখে
আমার ব্যাপারটা উলটো ।
বেশি বেশি দেখতে শুরু করেছি ।
নজর গড়িয়ে নীচের দিকে নামে ।
এটাও একটা সমস্যা ।

ঝক ঝকে গাড়ি থেকে নামলেন এক ভদ্রলোক ।
গলায় চেন, হাতে টী-শর্ট ঘড়ি, গাড়িও বেশ দামী;
বেশ হোমড়া-চোমড়া মালদার পাটি বলেই মনে হল ।

চোখ আমার বেশি দেখতে শুরু করে দিয়েছে
লোকটার ন্যাংটো-পুটো বডিটা দেখতে পাচ্ছি;
সারা গায়ে দাগড়া-দাগড়া ঘা, বাসি-পুজ রক্ত,
মাংস পচে গেছে, পোকায় কিলবিল করছে;
বমি চেপে হাসি হাসি মুখে তাকে দেখে গেলাম;

শিরীষ ছায়ায় ছায়ায় এক তন্বী হেঁটে আসছে;
ঠিক যেন বৃষ্টি ভেজা কদম ফুল;
মুখে নজর;
তারপর যথারীতি নজর নীচের দিকে গড়িয়ে নামল;
বেশ ঐশ্বর্যশালিনী;

চোখ আবার বেশি দেখতে শুরু করে দিল ।
নাহ! যা ঐশ্বর্য বলে মনে ছিল তা নেহাতই তুলোর গোল্লা;
নজর কাড়ার শিল্প-কলা;
মেয়েটার ঠোঁটে চুম্বনের গাছ,
সেই গাছে পোকা-ধরা ফল, পচেও গেছে
শরীরের খাতার পাতায় রমণ-ছন্দের কাব্য....

নজরকে আরো নীচে নামতে দিলাম না,
ঝুঁটি ধরে ঘুরিয়ে দিলাম অন্য দিকে....

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success