আখাম্বা Poem by SRIRANJI ARATISANKAR

আখাম্বা

Rating: 5.0

শুধু খাম্বা শব্দটা না হয় অভিধানে থাকত,
খাম্বার সঙ্গে আবার,
একে রামে রক্ষে নেই সুগ্রীব দোসর ‘আ' এসে জুটেছে
শুধু কী খাম্বা?
আরো আছে "খাঁই" "খাড়া" "লম্ব",
"আখোড়া বাঁশের গোড়া" ইত্যাদি;
অভিধানে এই শব্দগুলিকে আমি কালি লেপে মুছে দিয়েছি ।
আমি মুছলেই কী আর মোছে?
জাত-খচ্চর কয়েকটা বন্ধু আছে;
ওরাই আমাকে "আখাম্বা' বলে ডাকে;
একদিন ঘাটে সব পোশাক খুলে রেখে
পুকুরে নেমে একাই চান করছিলাম;
দিগন্ত পোশাক ।
কে আর দেখছে?
জল আর আকাশ;
হাড়-বজ্জাতগুলো কখন এসে হাজির;
আমার পোশাক ওদের হাতে;
মুলোর মতো দাঁত বের করে হাসাহাসি করছে ।
নিতান্ত বাধ্য হয়ে জন্মের পোশাকে জল থেকে উঠে
তুচ্ছ আন্ডার-ওয়ার আর পায়জামার দখল নিতে হল ।
সেই থেকে ওরা আমাকে ‘আখাম্বা' নামে ডাকে;
আমার পিতৃদত্ত নামটা তামাদি হয়ে গেছে...

মাঝে মাঝে আবার
ওই ওপরে উল্লেখিত বিশেষণগুলোও নামের আগে জুড়ে দেয় ।

Thursday, July 14, 2016
Topic(s) of this poem: realisation
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success