খাঁজে খাঁজে মিলে গেলে সোনায় সোহাগা
না মিললেই পাঁচ রকম কথা উঠবে
আর সেই সব কথা
রাস্তার পাঁচটা বাঁকে দাঁড়িয়ে
পথিকদের ভুল-ভাল পথ বাতলাবে
ট্রাফিক কন্ট্রোল করবে
ওদের হাতেই লাল-সবুজ আলোর দখলদারী-স্বত্ত্ব;
আমি তো বেশি কিছু চাই না ঠাকুর
খ্যাতি না,
অর্থ না,
ক্ষমতা-প্রতিপত্তি না,
সুখের স্বর্ণমৌলী গিরিশৃঙ্গ না...
শুধু খাঁজে খাঁজে মিলিয়ে দাও...
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem