শুনেছি তোমার নাকি কাঁচা লঙ্কা ছাড়া মুড়ি খাওয়াতেই মন ওঠে না?
আমার খাবারের থালা পা দিয়ে মাড়িয়ে গেছ...
আজকাল তো পান্তা-মুড়ি-টুড়ি কিচ্ছুটি জোটে না ;
এখন খিদে পেলে নিজেকেই খাই;
মুড়ি খেতে আর তো তোমার
মন না ওঠার কোন কারণ নেই
যখন ইচ্ছে তখন মেখে নিও আমার মনের ঝাল ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem