ভ্যালেন্টাইন বাংলা কী? Poem by SRIRANJI ARATISANKAR

ভ্যালেন্টাইন বাংলা কী?

Rating: 4.7

ভ্যালেন্টাইন বাংলা কী?
দূর মশাই বলি বাংলা জেনে
হবেটা কী? ভ্যালেন্টাইন
রঙিন দিন দিগন্ত প্রতিবন্ধহীন ।
পায়ের নীচে ধুলো-বালি
নগরবনে বনমালী
কিন্তু বাঁশি? আর বিরহ?
রাম কহ...রাম কহ
সেকেলে যত সেন্টিমেন্ট
কী দুঃসহ কী দুঃসহ...
উল্লাসে যত ফুল হাসে
পার্কে লেকে বাই-পাসে
ফেসবুকে হোটস এপে
খণ্ড বাক্য মেপে-চেপে
সকাল-সন্ধ্যা সারাদিন
ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন
ছায়া-রঙিন ছায়া-রঙিন
ছায়া-রঙিন..ছায়া-রঙিন

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success