বোঝা যায় না Poem by SRIRANJI ARATISANKAR

বোঝা যায় না

Rating: 4.3

বোঝা যায় না ।
চেষ্টা করে বুঝতে চাইলে বাড়ে বোঝা
তার চাইতে না বোঝা অনেক সোজা
অনন্তিম মহাকাশ আয়না
ছায়া পড়ে, সে কার?
অবশ্যই বিপ্রতীপে আছে কেউ
সমুদ্রে ওঠে ঢেউ
সমুদ্র স্বয়ং জানে
তরঙ্গ-কারু-শিল্প স্বেচ্ছাগত নয়
খেয়ালী বাতাসের অভিগত মুদ্রা-সম্ভূত
তরঙ্গ-ক্রিয়াঙ্গ-উৎ কম্পিত কলান্তর
বিন্যাস-বিদ্যা, সামঞ্জস্য সমন্বয়
এই জগতে ছায়া ধ্রুবক
কার ছায়া?
সে আমার তোমার, গাছ-গাছালি, পাখ-পাখালি
পঞ্চ-ভূতের, পঞ্চানন্দময় কোষের,
পঞ্চাগ্নি-পক্ক্ব মহাজাগতিক ব্যঞ্জনের
পরিণামবাদের অবিচিন্ত্যশক্তিসম্পন্ন
স্বরূপ-প্রচ্যুত আত্ম-সম্বোধিরঅবস্থান্তর মায়া
ভাবনা-পরিধি পথ;
আত্ম-জ্ঞান পথিকস্ব-কৃতি-জ্ঞান ভ্রান্ত ।
বিশ্ব-চর্যা পরিবদ্ধ তত্পুরুষ...

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success