ক্ষুধা, ক্ষুধা, ক্ষুধা, ক্ষুধা-চক্র নিত্য ক্রিয়াশীল
ক্ষুধা জ্বলন্ত অগ্নি-বর্ণ, কখনো বা ক্ষুধা-বর্ণ নীল ।
ক্ষুধা-পথ, মানুষ না, ও পথে সভ্যতা পথিক
ক্ষুধা ক্রিয়াত্মক, উদ্দীপনা, ধ্রুব প্রাত্যহিক ।
ক্ষুধা-শূন্য ঋদ্ধ বসুন্ধরা, সুধা-শূন্য অমরাবতী
ক্ষুধা কর্ম, ক্ষুধা ধর্ম, উদেশ্য-বিধেয় ও স্থপতি ।
আহ্নিক-বার্ষিক গতি, কালান্তর, ঘুরন্ত বসুধা
কিন্তু কে ঘোরায়? কোন শক্তি? অনন্ত ক্ষুধা ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem