খোঁজাটাই তো সারা জীবনের এক মাত্র কাজ;
খোঁজাটাই সার ।
কেউ জানে না । কেউ জানে না ।
রহস্য কোঠাবাড়ির ঠিকানা তার ।
পাওয়া গেলে হাওয়া যায় ঘুরে;
বরং এই ভালো ।
সে আছে । সে আছে ।
তাই আছে আলো;
সে আছে কাছে কিংবা দূরে
রূপ তার জানা যাবে না কখনো...
মহারানী না রাজাধিরাজ!
নীড় যদি বাঁধা হয়ে যায়
ঠোঁটে কে আনবে খড়-কুটো?
কে সন্ধ্যাবর্ণমালা গলায় পরে
বসবে বিরহী গাছে
দু'টি ডানা মুড়ে?
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem