বৃষ্টি মানে নদীপারের নীল কদম্ব ছায়া;
বৃষ্টি মানে আমিই, দূরের ঝাপসা বন ।
বৃষ্টি মানে সিক্ত যূথিকা-গন্ধী হাওয়া...
বৃষ্টি, ... কী যেন নেই! বুকে রক্ত-ক্ষরণ ।
বৃষ্টি আমি পড়ি । জানি না সে কোন বই?
কোন ভাষায় কী লেখা? বলে না পতনশীল
পড়ায় যদিও মন বসে না, তবুও পড়বই...
পঙক্তি একা ভিজছে ভিজুক, দেব না অন্ত্যমিল ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem