সস্তা দামে জন্ম ও মৃত্যু বেচে থাকি... Poem by SRIRANJI ARATISANKAR

সস্তা দামে জন্ম ও মৃত্যু বেচে থাকি...

Rating: 5.0

সব পাওয়া যায় আমার এমন দোকান ।
লোকে বলে বাঘের দু'চোখ ও নাকি আমি যোগান দিই
অস্বীকার করব না
অতটা না হলেও
প্রায় সবার সব চাহিদা মেটানোর মতো জিনিস-পত্র আছে।
শব আছে?
আছে ।

প্রতিদিনই তো আমার মৃত্যু হয় ।
আবার প্রতিদিন ঘনীভূত আগুন থেকে জন্মায় প্রাণ...

সস্তা দামে জন্ম ও মৃত্যু বেচে থাকি...

Sunday, August 7, 2016
Topic(s) of this poem: death,life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success