সপ্ত-তন্ত্রীতে বেজে উঠল বিরহ-সুর-সঙ্গতি
বন্ধু, তুমি কী রঙিন আঘাত পেয়েছ সম্প্রতি?
নীলিমায় একাকী,
পাখি?
ডানায় স্মরণ-বিস্মরণের রোদ্দুর...
নীচে ছায়া, আবছায়ায় ঢাকা পৃথিবীগ্রাম;
প্রাপ্তি, অপ্রাপ্তি, মোহ-বর্ণমালা, শ্রম শ্রান্তি ফাঁক-ফাঁকি
চোখে দিগন্ত পারের দিগন্ত...
দূর...... তত কী দূর?
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem