সুযোগ বুঝে কাঠি হয়ে ঢুকে পড়লাম ঘরে Poem by SRIRANJI ARATISANKAR

সুযোগ বুঝে কাঠি হয়ে ঢুকে পড়লাম ঘরে

Rating: 5.0

ধুলো বালি পড়তে পারে তো
কাপড়ে ঢাকা গুড়ের নাদা
কাপড় সরাতেই বেরিয়ে পড়ল নাদার মুখ
টাটকা জিরেন কাটের গুড় মেরে বসানো মওথা
গাঢ় মধুর মতো রং
নাদার ভেতরে গুড় কী রকম?
ভাবতেই জিবে জল, বুকটা গুড় গুড়
পরীক্ষা করে দেখা দরকার ঝোলা গুড় না বেশ আঁট আঁট
বোঝায় উপায় শক্ত মওথা ভেদ করে একটা কাঠি ঢোকানো
ওই যা করে সবাই

জানালার ফাঁক দিয়ে কাপড় সরানো থেকে শুরু করে
সব খুব কৌতূহলের সাথে লক্ষ্য করছিলাম

সুযোগ বুঝে কাঠি হয়ে ঢুকে পড়লাম ঘরে ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success