একালের ছেলে-মেয়েরা নাকি প্রগতিশীল! ফুঃ!
মুখে শুধু বড় বড় কথা । প্রগতিশীল না ঘেচু!
বলে কি না কুসংস্কার-মুক্ত, আধুনিক! ছোঃ ছোঃ!
ওই যুবক-যুবতীদের চেয়ে তো
কুকুরেরা অনেক বেশি প্রগতিশীল ও আধুনিক
প্রকাশ্য দিবালোকে ওরা যা পারে,
হুঁ হুঁ বাওয়া পারবে?
একটু আধটু পোশাক খোলাখুলি করছো
তাতেই কী আওয়াজ... কী আওয়াজ...
ও হে সেকেলে যুবক-যুবতী
শেষে কিনা কুকুরেরাও তোমাদের প্যাক দেবে?
গোরু-মোষ-ছাগল পথের কুকুর যা পারে
তোমরা তাই হাতে-কলমে করে দেখিয়ে দাও তো
পারবে পারবে,
পাথরটা শুধু হড়কে দেওয়া
ঢালু পথ
গড় গড় করে আপনিই গড়াতে থাকবে
ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে তোমাদের নাম
মহান যৌন-বিপ্লবী
দাও সমাজের অচল পাথরটাকে হড়কে দাও
এই অক্ষম কবির বিশ্বাস তোমরাই পারবে
তোমরা দেশের, বিশ্বের ভবিষ্যৎ
তোমাদের হাতেই তো উত্তর আধুনিকতার নিশান...
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem