ভুল বুঝে গেলে চলে! Poem by Md. Ziaul Haque

ভুল বুঝে গেলে চলে!

ভুল বুঝে গেলে চলে!
আরও একটিবার,
ভালোবাসার ঋণ শোধ করার,
সময়টুকু পর্যন্ত দিলে না!

আকাশ সাগরের কাছ থেকে পানি ধার নিয়ে,
মেঘরূপে সাজায় তার বুক,
বৃষ্টিরূপে ঠিকই আবার দেয় ফেরত সেই জল,
তোমাকে ভালোবাসা ফিরিয়ে দেবার পেলাম না সুযোগ!

প্রাচীন স্ফিংসের মতন এতো নিষ্ঠুর হলে কেন?
জেনে রেখো, তোমার জন্য আমার মনের দ্বার সদাই খোলা!

- অন্ত্যমিলহীন দশপদী কবিতা

Saturday, November 18, 2017
Topic(s) of this poem: sorrow
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success