কদমতলা Poem by Madhabi Banerjee

কদমতলা

কদমতলা : : মাধবী বন্দ্যোপাধ্যায়

আমার চলার পথে তিন রাস্তার মোড়ে একটি কদমফুলের গাছ ছিল
বেশ বড় ঘন, গাছটা ছায়া দিত সুগন্ধি ফুল দিত আর দিত অক্সিজেন।
গাছটার গোড়ায় বাঁধানো বেদি ছিল
সকলে বলত কদমতলা
ঐ কদমতলায় আমার অনেক সময় কেটেছে
সাত থেকে সত্তর সব বয়সের মানুষই কদমতলার বেদিতে বসে আড্ডা দিত
নগর উন্নয়নের ফাঁদে পড়ে কদমগাছটি কাটা পড়ল।
কদমগাছটা নেই কিন্তুনামটা এখনও আছে কদমতলা।
চলার পথে আরো তিন রাস্তার মোড় আছে
কিন্তু একটিও কদমফুল গাছ নেই।
এখন কদমতলা নেই কোনো বৃদ্ধ মানুষ বেদিতে বসে নেই
সে বলবে‘এই ছোকরা এ কথা বলিস না- এটা অন্যায়
এটা করিস না এতে পাপ হবে'।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success