মেঘের নীচে কেন কবি? Poem by SRIRANJI ARATISANKAR

মেঘের নীচে কেন কবি?

Rating: 3.0

মেঘের নীচে কেন কবি?
আকাশ শিখর রহস্যনীল
সেই ছুটিই যদি কাটাতে হয়
অনন্তে হোক অন্ত্যমিল ।
বাকি থাকে ফাঁকি থাকে
তবু আঁকা-আঁকির অভ্যাসে
অন্তরে যার বর্ণমালা,
ছবিতেও তার রঙ আসে ।
কবিতা আর কে লেখে ভাই,
কবিতা স্বয়ং রচনাকার
যত শব্দ জাত-শয়তান
কবিকে করায় স্বেচ্ছাচার ।
স্বেচ্ছাচারেই ছুটি-কাব্য,
স্বেচ্ছাচারেই আনন্দ
ভাবনা-ভাবের ছায়া-অরণ্য
ছন্দের ফুলে সুগন্ধ ।
ঐ সুগন্ধে ছুটে আসে
ছুটির হাওয়া বশংবদ
এই তো সময় মাতাল হওয়ার
আকণ্ঠ পান কাব্যমদ ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success