কবিরাজ গ্যাঁড়াগোবিন্দের নিদান Poem by SRIRANJI ARATISANKAR

কবিরাজ গ্যাঁড়াগোবিন্দের নিদান

Rating: 4.5

কবিরাজ গ্যাঁড়াগোবিন্দ
রোগ তাড়ান ধমকে;
নাকে খত দিতে নাকি
বাধ্য করেন যমকে ।

বড়ো কর্তার শিরঃপীড়া;
গ্যাঁড়া দিলেন নিদান...
মটকা চড়ে বড়ো গিন্নি
গাইবেন রাগ-প্রধান ।

ন ছেলে তিন্তিড়ী গাছে
থাকবে বাদুড় ঝোলা;
হরদিন নয় বউ খাবে
নব্বই সের ছোলা ।

ন্যাড়া হবে সাতাশ নাতি
মাথায় গোবর মেখে;
ধানখেতের আল বরাবর
ছুটবে এঁকে বেঁকে ।

ফুলের বনে একুশ নাত্নী
আলতায় চুল ছুপিয়ে...
সোনাচাঁপায় চক্ষু ঢেকে
কাঁদবে কেবল ফুঁপিয়ে ।

Thursday, September 15, 2016
Topic(s) of this poem: rhyme
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success