নকুড় খুড়োর খুড়ি Poem by SRIRANJI ARATISANKAR

নকুড় খুড়োর খুড়ি

Rating: 3.5

নকুড় খুড়োর খুড়ি
বয়স চার কুড়ি;
কোঁচা দিয়ে শাড়ি পরে
ঠেলে গাছের গুঁড়ি ।

অবাক কাণ্ড বটে
পাড়ায় খবর রটে;
পুকুর গেছে খুড়ি
জল আনবে চটে ।

সকালে হৈ চৈ
বটের গুঁড়িতে মই …
নকুড় কাঁদে ফ্যাঁচ;
খুড়ি কৈ? খুড়ি কৈ?

গাছের ডালে খুড়ি;
সাথে গোবর ঝুড়ি -
ফোকলা মুখে হাসে
আর বাজায় তুড়ি ।

সবাই আসে ছুটে -
হাটুরে-ফড়ে-মুটে -
খুড়োর খুড়ি নাকি
আকাশে দেবে ঘুঁটে ।

Thursday, September 15, 2016
Topic(s) of this poem: rhyme
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success