চাকলাদার তাক লাগাতে পুষেছিলেন কাক ।
প্রমাণ করে দেবেন কাকও ডাকে কৃষ্ণ-ডাক ।
কৃষ্ণ-নাম কানে দিলেন, বায়স ডাকে কা-কা;
ভাবেন তিনি ঘোড়েল পাখি, অতিরিক্ত পাকা,
"কাকা" ডেকে ভাইপো সেজে হয়ে বশম্বদ,
ফাঁক তালেতে হাতাতে চায় খুড়োর সম্পদ ।
চাকলাদার ফাঁক-ফোকর বোঝেন ধুরন্ধর লোক
কে কোন ধান্দায় ঘোরে বোঝেন দেখেই চোখ ।
গাছের ডালে বস গে বাপু থাকা কেন খাঁচায়
ভাইপো যাবার নাম করে না, পুচ্ছটি তার নাচায় ।
আক্কেল গুড়ুম চাকলাদার, যতই বলেন, "যা, যা … "
ঘোড়েল ভাইপো, ততই ডাকে, "কা-কা কা-কা কা-কা …"
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem