বামনা দহের দামরা
আম খায়না আমড়া ।
বাড়ির সবাই সন্ধ্যাবেলায়
জামের ডাল কামড়ায় ।
দিঘিতে নেই ঝাঁঝি
সে ওদের কারসাজি ।
যত্নে এনে সঞ্জিয়ে রাখে
বাড়ির প্রতি কামরায় ।
আরও ব্যাপার আছে
বলি বা কার কাছে ।
দণ্ডকাকের নিত্য-পূজক
হাজির থাকে রাম রায় ।
বায়স-মন্ত্র পড়ে
সব্বাই নাকী-স্বরে ।
কাক-বিষ্ঠার রসকলি
আঁকে গায়ের চামড়ায় ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
not understood very well.