স্বল্পাহারী বংশীলোচন Poem by SRIRANJI ARATISANKAR

স্বল্পাহারী বংশীলোচন

Rating: 5.0

বয়স তো আর কম হল না, মেপে-চেপে খাওয়া
অনেকটা প্রায় দায়ে পড়েই কাজ-বাড়িতে যাওয়া ।

বংশীলোচন ঠিক করেছেন, খাবেন এবার অল্প,
খাওয়ার চেয়ে ঢের ভালো খাওয়া-দাওয়ার গল্প ।

ব্যাচের পর ব্যাচ বসছে, বসতেই হয় তাঁকে।
লৌকিকতা মেনে চলেন; বোঝাবেন বা কাকে?

খান পঁচিশেক রাধা-বল্লভী, চিকেন-বাটার-মশলা
মরুভূমি পেটে তো সেটা, বৃষ্টি দু'এক পশলা ।

কোর্মা, কারি, মাটন চ্যাপ চিংড়ি মালাইকারি
হাল্কা-পল্কা আইটেমে হয় পেট কী আর ভারি?

শিক-কাবাব হানি-চিকেন, ও মাটন বিরিয়ানি
খান পনেরো চিতল-পেটি তো যৎসামান্য জানি ।

কর্তা বলেন ইচ্ছে করুন সামান্য ইলিশ-পাতুরী
জোরাজুরিতেই খেতেই হল বেশি না খান কুড়ি ।

খেলেন বরফি ও কাঁচাগোল্লা, ডজন দুই সন্দেশ;
পাঁপড় চাটনি সের দুই দই, কুলফিটাও বেশ ।

লোক-লৌকিকতা মানতেই তো, খেলেন যৎসামান্য
সুগার আছে তো গিন্নির কথা অবশ্য করেন মান্য ।

Friday, September 16, 2016
Topic(s) of this poem: rhyme
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success