পাখির মতো মানুষগুলো // আতোয়ার হোসেন Poem by Atoar Hossan

পাখির মতো মানুষগুলো // আতোয়ার হোসেন

পাখির মতো মানুষগুলো
*********************
(আমি যার অধিকার হরণ করেছি, ক্ষমা নয়, আমার কলিজা কুড়ে খাও)

আয়না নিয়ে বায়না করো? করো।
পাখির মতো মানুষ দেখো? দেখো।
নিজের দিকে মত্ত থেকো নাকো,
পাখির দিকে তাকিয়ে থাকো, সোনা!
চঞ্চুগুলো ক্ষুধার্ত ও ধার,
পায়ের ভাঁজে পাথর আঁটা আছে।
ওই পাখিরা পাখিই বটে, ভাই।
তবুও কেউ বসছে নাকি গাছে?
উড়তে গেলে দিচ্ছো বেড়িবাঁধ,
বন্দুকটা বসতে গেলে তাক।

থাক ভাইয়া, থাক, ইতিহাসের
কি শিখবেন না শিখবেন থাক;
আবাবিল তো পাখিই ছিলো নাকি?
আবাবিল তো অতি ক্ষুদ্র পাখি,
পাথর এনে বৃষ্টি দিয়েছিলো।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Atoar Hossan

Atoar Hossan

Natore
Close
Error Success