আমাকে বিষয় করে তৈরি হল নাটক,
যথারীতি আলোকিত মঞ্চে ঘনঘটা...
তালপুকুরে ডুবতে গিয়ে ঠকাং শব্দ ঘটি
গল্প-পল্লব সজল সবুজ ভক্তি ফুটো ঘটে ।
জমার কথা, রগড় বাপু উঠল ঠিকই জমে,
পটভূমিকায় ধূম্রজাল ওহো গঞ্জিকাতে দম,
শিখর এবং সানুদেশে সোরগোল যম-দমী
ধেত্তেরিকা কে আর মানে কোলন দাড়ি, কমা?
আলো-ছায়া কলকাঠি নাড়ে নয় জ্ঞান নয়-ছয়,
হতপ্রাণ স্বরবর্ণ-মালিক কী করে দেয় বয়ান;
তরবারির শরীরে নেই বিদ্বেষ কিংবা দয়া,
যার হাতে যখন থাকে কাজ করে তার হয়ে...
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem