সস্তা ওষুধ Poem by SRIRANJI ARATISANKAR

সস্তা ওষুধ

ছুটিতে বেড়াতে
গেল জগন্নাথরা
সাথে গেল বন্ধু
দীননাথ সাঁতরা ।

ঘুরে ঘুরে ওরা
পৌঁছোল চাতরায়,
কী কাণ্ড লোকে
খিদেতে কাতরায় ।

এ রোগে ঔষধি
দু' বন্ধু হাতড়ায়
সস্তা ওষুধ আছে
মাখো আলকাতরা ।

Thursday, October 6, 2016
Topic(s) of this poem: rhyme
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success