কবি বসে আছেন গাছ-তলায়;
এক ক্রৌঞ্চ-মিথুন বসে আছে ডালে...ঠোঁটে ঠোঁঁট...
খাতা খোলা... সাদা পাতায় পড়েনি কালির আঁচড়...
কষ্টধারায় টুপ্টাপ খসে খসে পড়ে পাতা;
ক্রৌঞ্চী ক্রৌঞ্চকে বলে, 'আজকাল নিষাদেরা শিকার বন্ধ রেখেছে নাকি?
না হয় শলাকাবিদ্ধ হতাম;
শ্লোকে শ্লোকে ভরে উঠত হতভাগ্য এ কবির খাতা ।'
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem