বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বাস করার ক্ষমতাটা কমে যায়
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আদর্শ-টাদর্শ সব গোল্লায় যায়
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সামাজিক মঞ্চে মানুষের অভিনয় করার ক্ষমতা বাড়ে
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জটিলতা বাড়ে, কুটিলতায় মনের ফাঁক-ফোকর বন্ধ হয়
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, ধান্দা শব্দটি প্রাত্যহিকতার নিত্য-কর্মের সমীকরণে এককের কাজ করে
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, মানুষ পেরেক, হাতুড়ির আঘতের অপেক্ষা করে থাকে,
তক্তার সাক্ষাৎ পাওয়া মাত্রই ঢুকে যেতে দ্বিধা করে না
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, অধিকাংশ মাদী-মদ্দা বুড়ো ভাম-ভামী
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, মানুষ নিজেকে যোগ্য মনে করে অসাধ্য সাধন করতে চায়
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, মানুষগের জ্ঞানের আদৌ বিকাশ হয় না,
অজ্ঞান অভিজ্ঞতা শ্যেয়ানা করে তোলে
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, মানুষ একটু একটু করে মরে যায়, কিন্তু বুঝতে পারে না
মৃত মানুষ মরে
মানুষের আদিখেতাপনার আর শেষে নেই
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের লোক-দেখানো ভালোবাসা-শোক বেশ বাড়-বাড়ন্ত হয়
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ বর্ণ-চোরা
অনেক মানুষ নিজের যে কি রং তাও জানে না...
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem