ও মশাই Poem by SRIRANJI ARATISANKAR

ও মশাই

ও মশাই, চোখ বন্ধ রেখে দেখুন
কান বন্ধ করে শুনুন
মুখ বন্ধ রেখে তো কথা বলাই যায়...
নাকি যায় না?
ও মশাই যা বোঝার নয় বুঝুন
নর্দমার মধ্যে ওই নর্মদাকে খুঁজুন
বুকে যখন আগুন, তো জ্বলাই যায়...
নাকি যায় না?

Sunday, October 9, 2016
Topic(s) of this poem: feelings
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success