চাঁই পাড়ায় দো-চালা
চাঁনূরমর্দ্দন চাচার ।
চার প্রহরে চল্লিশ কাপ
চা না হলে নাচার ।
মাচায় বসে পা নাচান
প্যাঁচা পোষেন খাঁচায়...
চা-চা প্রাণ করে আনচান
চা চাইলে চাচী চেঁচায় ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem