এসো হাতে রাখো হাত,
চলো, পায়ে পায়ে এগিয়ে যাই...
দেখো ফরসা হয়ে আসে কালো রাত,
বঞ্চিত মানুষের স্ংগ্রামী চেতনায়;
হাতে রাখো হাত,
কেটে যাবে রাত ।।
যদি পথ রুদ্ধ করে দানবে,
অগ্নি-অঙ্গীকার কি ম্লান হবে?
দুর্গতই দুর্গতি নাশক হবে,
এক হাতে ত্রিশূল,
অন্য হাতে ফুল,
হবেই বাজিমাত...
কেটে যাবে রাত ।।
শোনো, বাজে ওই মুক্তি-ভেরী,
জেনো, জয় হবে আমাদেরই;
সেই লগ্নের আর নেই দেরি,
শোষিত জনগণ,
জেগেছে যে এখন,
বাধুক স্ংঘাত...
কেটে যাবে রাত ।।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem