কী দেখাও অগ্নি-ভয় Poem by SRIRANJI ARATISANKAR

কী দেখাও অগ্নি-ভয়

কী দেখাও অগ্নি-ভয়, আমি তো অঙ্গার, আর পুড়ব না...
এখনও আগুন বুকে জ্বলে ধিকিধিকি, দেখে কি বুঝতে পারো না ।।

ঘর যার নেই, যে পথেই থাকে
ঘর হারানোর ভয় কী দেখাও তাকে
আর কখনও কোনও পথের বাঁকে, কোনও মায়া প্রলোভনে থামব না ।।

এখন পিছু ফিরে দেখি না আর, কোথায় থমকে আছে আলো
ধার ধারি না কোনও সমালোচনার, কিসের কী মন্দ-ভালো ।

নিকট হারিয়ে যে দূরেই থাকে,
কাছে না আসার ভয় কেন দেখাও তাকে
দেব না সাড়া ঘুঘু-শিকারীর ডাকে, দানার টানে নীচে নামব না ।।

Sunday, October 9, 2016
Topic(s) of this poem: lyric
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success