বসতে দিলে শুতে চায়,
দু'কান-কাটাকে ভূতে পায় ।।
ছিঃ ছিঃ ছিঃ ছিঃ এ কী কাণ্ড! বসুন্ধরা-রস-ভাণ্ড
তাতে কিনা অপোগণ্ড, হদ্দ নোংরা হাত ডোবায় ।।
পিটিয়ে ওকে করো সোজা
কিংবা ডাকো ভূতের ওঝা ।
নেই কোনও লজ্জা ঘৃণা, বুক ফুলিয়ে বলে কিনা
রীতি-নীতি মেনেই নাকি, হম্বি-তম্বি রাজ-সভায় ।।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem