ঘাটে পড়ে আছে রঙিন পোশাক, ছলোচ্ছ্বল দিঘিজল
পাড়ে আছড়ে পড়ে ঢেউ, তা হলে কী ডুবেছে কেউ?
খুঁজতে গিয়েছে অতল ।।
বাতাসে ফিসফাস, নীলাকাশে মেঘ-স্ংশয়
ঝিকিমিকি কিরণ কৌতুক, কী হয়, না হয়
দমবন্ধ গাছ-গাছালি চুপ, ফুলেরাও জানে না কী ফল ।।
কী এক রহস্য, থেকে থেকে জলে ওঠে ঢেউ
তলিয়ে যাওয়ার ডাক দেয় যেন আমাকেও
ঝাঁপিয়ে পড়ব কিনা ভাবি, মুগ্ধ এ মন চঞ্চল ।।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem