বাঁশিই তো ভাই সব অস্ত্রের সেরা Poem by SRIRANJI ARATISANKAR

বাঁশিই তো ভাই সব অস্ত্রের সেরা

বাঁশিই তো ভাই সব অস্ত্রের সেরা
না এটা নয় তো কোনও ধাঁধা;
সুরের অস্ত্রে ঘায়েল করে ভোরের বিহঙ্গেরা
বাঁশির সুরেই ঘায়েল শ্রীমতী রাধা ।

বাঁশিই তো সেই সুরলোক...
সুর মানে দেবতাও যে হয়;
কে না জানে ঐ সুরের কাছেই
চিরকাল অসুরের পরাজয় ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success