অন্তরালে চিরকাল অন্তর-রহস্য
চুম্বন পরিতৃপ্তি -জ্ঞান ঋণ-বন্ধন;
গভীরাশ্রয়ী আত্ম-সুখ কালজ-শস্য,
ক্রিয়াঙ্গতা নিত্যবৃত্ত গূঢ়াভিষ্যন্দন ।
রমণী রম্যাম্বর আলাল-চক্রাধীন;
মৃণ্ময় পুরুষ-রীতি দাহ-অন্তর্দাহ...
স্ব-দন্তে রক্ত-ক্ষরণ অবস্থা সঙিন;
ভেদ-প্রজ্ঞাতীত রাজা-প্রজা-উমরাহ ।
অনুরক্তি স্মরণ-সরণি তমস্বান;
অজ্ঞান পথিকজন সঞ্চরণশীল ...
চরিত্র-চিত্রাঙ্কন, কান্তি-বিদ্যা বিধান,
সীমাহীন দূরত্বের বর্ণ-বিভা নীল ।
কাল-রঙ্গ পঞ্চরঙ্গী প্রণয়-বৈভব;
জীবন দিব্য-আলোক সিক্ত কৈতব ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem