রবীন্দ্রগীতাঞ্জলিগাছ Poem by SRIRANJI ARATISANKAR

রবীন্দ্রগীতাঞ্জলিগাছ

গ্রীষ্মদেশ, রাস্তায় ধুলো-বালি-ছাই-কাঁকর-পাথর
পথিক ঘর্মাক্ত হন হন
রাস্তার ধারে ধারে রবীন্দ্রগীতাঞ্জলিগাছ
গাছের ডালে ডালে ফুল,
শ্যাম-মহিমা পাতা, পাতায় কাঞ্চন-কিরণ
গাছের নীচে বিদ্যালয়, আলো পাঠক্রম
নদীপারে নগর
নাগরিক কোলাহল, ধোঁয়াসা দিন-দুপুরেও
উদভ্রান্ত পথিক; ধু ধু বালির চর
দ্রুতি-স্ংক্রামিত যাওয়া-আসা
ছায়ায় কেউ বসে? বসে না কেউ
সময় স্ংক্ষিপ্ত । বড়ো কম ।
গরম বালিতে পা পুড়ে যায় । তবু ছায়া অচ্ছুত...।।
বসে থাকে । একা । বালখিল্য কালস্ংহার কাঁচাভূত

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success