কবিতা যে লেখে
সে খুব সহজেই লিখতে পারে,
যে পারে না
সে কিছুতেই পারে না
চেষ্টাকৃত কিছু শব্দের বিন্যাস
আর যাই হোক কবিতা হয়ে ওঠে না
শব্দার্থ-ভাব বিশ্লিষ্ট শব্দগুচ্ছকেই কবিতা ভেবে
কবি-যশঃপ্রার্থী আত্ম-পরিতৃপ্ত
বিড়ালের ভাগ্যে অনেকের শিকেও ছেড়ে
পেয়ে যায় কবিখাতি...
মহাকাল কিন্তু অনাচার বরদাস্ত ক রে না
সাহিত্যের আবর্জনা ছুঁড়ে ফেলে বিস্মৃতির ডাস্টবিনে
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem