প্রাথমিকে পদার্থবিদ্যা, প্রাথমিকে প্রেম // Poem by Atoar Hossan

প্রাথমিকে পদার্থবিদ্যা, প্রাথমিকে প্রেম //

প্রাথমিকে পদার্থবিদ্যা, প্রাথমিকে প্রেম
****************************

গেলাসের মধ্যে কয়েন ফেলেছি, দেখো
কতোটা নিকটে মনে হয়!
গেলাসের মধ্যে বরফের ছড়া, দেখো
বাহিরের দিকে কতো ঘাম!
শিক্ষিকা এসব বলতেন আর আমরা তাকাতাম

অধিক উত্তরে, বছর বিশেক দূরে;
পদার্থবিদ্যার বায়ু কল্পাকাশে ওড়ে।

অনেক দূরের তবু, বিদ্যা,
শিক্ষিকার নাকে ফুল আর
আমার ভেতরে তুলকালাম।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Atoar Hossan

Atoar Hossan

Natore
Close
Error Success