ভাঙার শব্দ Poem by Abdul Wahab

ভাঙার শব্দ

শুনলাম একটি শব্দ কোন কিছু ভাঙার
ঘরময় খুঁজে বেড়ালাম
পেলাম না কিছুই, একটি বই ছাড়া
সেই বইতে আছে সব লাইন ঠিক ঠাক
নেই দেওয়া তাতে কোন তথ্যও ভুল
তবু আসে কানে এই আজগুবি শব্দ একের পর এক
দু দিন আগেই তো ছিলাম বেশ
ভাবতাম বড় কবি হবো
ছাড়িয়ে যাবো আকাশ
আর তো কিছুই চাই নি
শুধু তো নিয়ে এসেছিলাম এইটুকু কল্পনা
তাতেই এতো কিছু
কোথায়, কার, কেন এতো যন্ত্রণা?
যে যা পারিস তাই ভেঙে ফেল
নিয়ে নিতে পারিস যা আছে আমার খাসা
শুধু মিনতি কেউ ভাঙিস না
বড় কবি হবার আমার ওইটুকুন ছোট্ট আশা ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success