তোর জন্য Poem by Sandipan Ghosh

তোর জন্য

তোর জন্য কান্না ভীষণ, বিষন্নতার গান।
তোর জন্য সোহাগী রাত সাজায় অপমান।
তোর জন্য উথালপাথাল দুঃখনদীর ঢেউ।
তোর জন্য অপেক্ষাতে থাকবেনা তো কেউ ।
তোর জন্য মিথ্যা প্রমিস, স্বপ্ন চুরমার।
তোর আদরের কৃষ্ণচূড়া আগুনে ছারখার ।
তোর জন্য ব্যাথার কোলাজ, উদাস তুলির টানে।
তোর বসন্ত রং মাখে না, গভীর অভিমানে।

COMMENTS OF THE POEM
Prabhata Kumar Sahoo 02 April 2017

Good

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success