ধর্মনিরপেক্ষতা একটা মস্ত বড় ভাঁওতা! কেন? মানুষ অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে পারে, কিন্তু নিরপেক্ষ হতে পারে না। আমি অন্য একজনের মায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে পারি, কিন্তু আমার নিজের মা-কে আমি বেশী ভালোবাসবোই। আমি অন্য এক দেশের প্রতি শ্রদ্ধাশীল হতে পারি, কিন্তু আমি আমার নিজের দেশকে বেশী ভালোবাসবোই।
যে বলে সে 'নিরপেক্ষ'- সে মিথ্যে বলছে; অথবা সে নিজের মা-কে ঘৃণা করে। আর যে নিজের মা-কে ঘৃণা করে, সে অন্যের মা-কে ঘৃণা করবেই, করবে। যে নিজের মা-কে ঘৃণা করে, সে যদি অন্যের মা-কে ভালোবাসে, সেটা সময়ের প্রয়োজনে ভালোবাসার নাটক। তা কোনদিন ভালোবাসা নয়। প্রয়োজন ফুরিয়ে গেলেই, আবার সে তখন অন্য কোন ব্যাভিচারের খোঁজ শুরু করবে। অন্য মায়ের প্রতি তার ভালোবাসাও হবে- 'ধরি মাছ, না ছুঁই পানি'।
...
Read full text